এসএসসি সাধারণ বিজ্ঞান অধ্যায় ১১ MCQ

অধ্যায় ১১: প্রাত্যাহিক জীবনে তড়িৎ | MCQ Test 01 | এসএসসি সাধারণ বিজ্ঞান

এসএসসি ২০২৬

বিষয়: সাধারণ বিজ্ঞান

অধ্যায় ১১: প্রাত্যাহিক জীবনে তড়িৎ
পূর্ণমান: ৩০ | সময়: ৩০ মিনিট

📝 নির্দেশনাবলি: প্রতিটি প্রশ্নের মান সমান। উদ্দীপকগুলো সতর্কতার সাথে পড়ে উত্তর দাও। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নের ক্ষেত্রে সঠিক বিকল্পটি বাছাই করো।

১। একটি বৈদ্যুতিক কেটলিতে ২০০০ ওয়াট লেখা আছে। এটি ২২০ ভোল্ট লাইনে যুক্ত করলে এতে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে?

২। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়নগুলো কোথায় গিয়ে চার্জমুক্ত হয়?

৩। বাসার মেইন ফিউজটি ৫ অ্যাম্পিয়ার হলে এর অর্থ কী?

৪। কোন পদ্ধতিতে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়?

৫। ২ কিলোওয়াটের একটি এসি প্রতিদিন ৪ ঘণ্টা চললে মে মাসে (৩১ দিন) কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?

৬। পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহের ক্ষেত্রে—
i. নির্দিষ্ট সময় অন্তর প্রবাহের দিক পরিবর্তন হয়
ii. ডাইনামো থেকে এই প্রবাহ পাওয়া যায়
iii. তড়িৎ কোষ থেকে এই প্রবাহ পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?

৭। বাসা-বাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহারের কারণ হলো—
i. প্রতিটি বাল্ব মেইন লাইনের পূর্ণ ভোল্টেজ পায়
ii. একটি বাল্ব নষ্ট হলে অন্যগুলো জ্বলে
iii. তড়িৎ প্রবাহ সব বাল্বে সমান থাকে
নিচের কোনটি সঠিক?

উদ্দীপক ১: একটি বাড়িতে ৫টি ৮০ ওয়াটের ফ্যান এবং ১০টি ৬০ ওয়াটের বাল্ব প্রতিদিন গড়ে ৬ ঘণ্টা করে চালানো হয়। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৬.৫০ টাকা।

৮। ঐ বাড়িতে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ কত?

৯। উদ্দীপক অনুসারে ঐ বাড়ির একদিনের বিদ্যুৎ বিল কত টাকা?

উদ্দীপক ২: আবির তার ঘরে একটি সাধারণ ১০০ ওয়াটের ফিলামেন্ট বাল্ব খুলে সেখানে ১২ ওয়াটের একটি LED বাল্ব লাগালো।

১০। আবিরের এই পরিবর্তনের ফলে—
i. বিদ্যুৎ সাশ্রয় হবে
ii. কক্ষের তাপমাত্রা কম বাড়বে
iii. বাল্বের স্থায়িত্ব বাড়বে
নিচের কোনটি সঠিক?

১১। লোহার চামচের উপর রুপার প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহার করতে হবে?

১২। তড়িৎ কোষ থেকে প্রাপ্ত প্রবাহের প্রকৃতি কেমন?

১৩। সিস্টেম লস কমানোর জন্য ট্রান্সফরমারের মাধ্যমে বিভবকে—

১৪। ১ বিওটি (B.O.T) ইউনিট কত জুলের সমান?

১৫। কোন বাল্বটি তড়িৎ শক্তিকে সবচেয়ে দক্ষভাবে আলোক শক্তিতে রূপান্তর করে?

১৬। মেইন লাইনে ফিউজ পুড়ে যাওয়ার কারণ হতে পারে—
i. অতিরিক্ত লোড ব্যবহার করলে
ii. শর্ট সার্কিট হলে
iii. লাইভ তারটি নিরপেক্ষ তারের সাথে স্পর্শ করলে
নিচের কোনটি সঠিক?

১৭। বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারের কুণ্ডলী তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়?

১৮। তড়িৎ কোষের ভেতর রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

১৯। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোনটি ব্যবহার করা সম্ভব নয়?

২০। নিউট্রাল তারের বিভব কত ধরা হয়?

২১। লোড শেডিং কমানোর সর্বোত্তম উপায় কোনটি?

২২। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন গ্যাস কোথায় উৎপন্ন হয়?

২৩। ‘KWh’ কোন রাশির একক?

২৪। একটি ৩-পিন প্লাগের সবচেয়ে মোটা পিনটি কোন তারের সাথে যুক্ত থাকে?

২৫। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিদ্যুত উৎপাদনে ব্যবহৃত হতে পারে?

২৬। ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য কোনটি?
i. সৌন্দর্য বৃদ্ধি
ii. স্থায়িত্ব বাড়ানো
iii. বিদ্যুৎ উৎপাদন বাড়ানো
নিচের কোনটি সঠিক?

২৭। বাংলাদেশের মেইন লাইন ভোল্টেজের কম্পাঙ্ক কত?

২৮। বর্তনীতে ফিউজ তার ব্যবহারের মূল উদ্দেশ্য কী?

২৯। সাধারণ ফিলামেন্ট বাল্বের ফিলামেন্ট হিসেবে টাংস্টেন ব্যবহারের কারণ কী?

৩০। বাড়িতে সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয়?

🎉 পরীক্ষা সম্পন্ন হয়েছে! 🎉

নাম:  |  রোল:

তোমার প্রাপ্ত নম্বর:

/ 30

তোমার রেজাল্ট শিক্ষকের কাছে পৌঁছে গেছে!

আরও পড়ুন >>

Scroll to Top